মানবাধিকার কমিশনের মহাসচিবের বিরুদ্ধে মামলা অনুমোদন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:০৫
 
 
 
গৃহায়ণ তহবিলের অর্থ-আত্মসাতের অভিযোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব দি ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্টের (আইআরডি) নির্বাহী পরিচালক ড. সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশন এ মামলার অনুমোদন দেয়। শিগগিরই মামলাটি দায়ের করা হবে বলে সূত্র জানিয়েছে।
দুদক সূত্র জানায়—প্রতারণার মাধ্যমে গৃহায়ণ তহবিলের ১২ লাখ ৪৩ হাজার ৫৪৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়েরের অনুমোদন দেয়া হয়েছে। দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় মামলাটি দায়ের করা হবে। দুদকের উপসহকারী পরিচালক মাহবুবুল আলম এ অভিযোগ অনুসন্ধান করেছেন।