সমুদ্রে বিএমডব্লিউ: অল্পের জন্য প্রাণে রক্ষা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৪৫
 
মাত্র কয়েক সেকেন্ডের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন যুক্তরাষ্ট্রের অকল্যান্ডের এক মহিলা। আর একটু দেরি হলেই বিএমডব্লিউ গাড়িসহ সলিল সমাধি হতে চলেছিল মহিলাটির।
মহিলাটি মঙ্গলবার তার গাড়ি সাগরের পাড়ে পার্ক করতে গিয়ে এই বিপত্তি ঘটে। গাড়িটি পাথরের দেয়ালের বাধা পার হয়ে সাগরে গিয়ে পড়ে। এর পরই দ্রুত গতিতে ডুবতে থাকে গাড়িসহ ওই মহিলা। গাড়ির সামনের অংশটি প্রথমে ডুবে যাওয়ায় পেছনের দিকে চলে আসেন মহিলাটি। গাড়ির ভেতরে তখন থৈ থৈ পানি। এ সময়ই এগিয়ে আসেন দুইজন পুলিশ সদস্য। ডুবন্ত গাড়িতে মহিলাটিকে দেখে একটি পাথর দিয়ে গাড়ির পেছনের কাঁচে সজোরে আঘাত করে ভেঙে ফেলেন তাদের একজন। এর পর এই ভাঙা অংশ দিয়েই বের করে আনা হয় মহিলাটিকে। উদ্ধার হওয়ার কিচ্ছুক্ষণের মধ্যেই ডুবে যায় গাড়িটি। পরে অবশ্য গাড়িটিকে ডাঙায় টেনে তোলা হয়।
 
IMG0
 
IMG1
সূত্র: ডেইলি মেইল