ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হত্যা মামলা: ৩০ জনকে জেল হাজতে প্রেরণ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৩৩

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার ৩০ জন আসামীকে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিচারকের সামনে হাজির হয়ে আসামীরা জামিন আবেদন করলে আদালত তা না মজ্ঞুর করেন। পরে সকল আসামীকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৯ মার্চ পরবর্তী তারিখ ধার্য্য করে।

এই হত্যা মামলায় আটককৃত আসামীর মধ্যে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। উল্লেখ্য, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে গত ২০ মে ফেনী হত্যা করা হয়। শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে।