জীবনানন্দ উত্সব শুরু হয়েছে বরিশালে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:০৮

নানা আয়োজনের মধ্য দিয়ে ‘রূপসী বাংলার’ কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর বগুড়া রোডে অবস্থিত কবি জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে রক্ষিত কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। বিকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উত্সবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস। জেলা প্রশাসক মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক। অশ্বীনি কুমার হলে উত্সবের উদ্বোধনের পর সন্ধ্যায় কবি জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।