যশোরের মনিরামপুরে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বেগারিতলা এলাকার একটি মাঠে এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে। নিহতরা হলেন- বজলুর রহমান (৪২) ও অবু সাইদ (৪৮)।
মনিরামপুর থানার ওসি মোল্লা খবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
