আপিল করবে আসামিপক্ষ, সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২১:০৭
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আব্দুস সুবহানের ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ। অন্যদিকে, এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায় ঘোষণা পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এই কথা জানান।
আসামিপক্ষের আইনজীবী শিশির মোহাম্মদ মনির সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল আইনগত ও তথ্যগত ভুল করেছে বলে আমরা মনে করি। এই রায়ে আমরা খুশি নই। রায়ের বিরুদ্ধে আমার আপিল করব। সেখানে আমার ভুলগুলো তুলে ধরব। আশা করি আবদুস সুবহান আপিল বিভাগে ন্যায়বিচার পাবেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধবিরোধী কর্মকা্লে পাবনার তত্কালীন ভারপ্রাপ্ত আমির আবদুস সুবহানের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে।