কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভারত থেকে আসা এক পাগলবেশী ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।পুলিশ তার দেহ তল্লাশি চালিয়ে কোলকাতা থেকে নিবন্ধন করা মোটর চালকের একটি লাইসেন্স, একটি কোলকাতা হকার সমিতির কার্ড, একটি ফাকা আইডি কার্ড ও মানিব্যাগে ভারতীয় পাঁচ হাজার ২০ রুপি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কচাকাটা থানার সুবলপার বাজারে উস্ক খুস্ক ও এলোমেলো চুল, লম্বা দাঁড়ি গোফওয়ালা এক অচেনা ব্যক্তিকে চাদর গায়ে ঘোরাফেরা করতে দেখে সন্দেহবশত আটক করে এলাকাবাসী। পরিচয় জানতে চাইলে পাগলবেশী ওই ব্যক্তি কোন কথা না বলায় তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরাবক আলী বলেন, ‘মনে হচ্ছে তিনি ভারতীয় পাগল। নাম ঠিকানা বলতে না পারায় বুধবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
