বোচাগঞ্জে ৬টি ককেটল উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৪৩
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ প্রেসক্লাব ও পোস্ট অফিসের বারান্দা থেকে লাল টেপে মোড়ানো ছয়টি ককেটল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ককটেলগুলো স্থানীয় লোকজনের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান প্রধান জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এই কাজ করেছে।