বিদেশি পিস্তল-গুলি-ম্যাগাজিনসহ গ্রেফতার ১

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:১৫
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বাসস্ট্যন্ড থেকে বেদেশি পিস্তল, দুইটি গুলি ও দুইটি ম্যাগজিনসহ আমানুল্লাহ সরকার (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।  আমানুল্লাহ উপজেলার বাহিরমাদি গ্রামের বাসিন্দা।
র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার হায়দার জানান, একজন অস্ত্র ব্যবসায়ী ঢাকায় বিক্রির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে র‌্যাব উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আমানুল্লাহকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে সেভেন পয়েন্ট সিক্স বোরের একটি বেদেশি পিস্তলসহ এসব গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। আটকের পর পুলিশ বাদী হয়ে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো  হয়েছে।