অগ্নিকাণ্ডে নীলফামারীর ডিমলা বাজারে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। বুধবার সকাল ৬টার দিকে ডিমলা উপজেলার ভিতরবাজারের চুরিপট্টি এলাকায় আগুন লাগে। আগুন মুহূর্তে গোটা বাজারে ছড়িয়ে পড়ে।
ডিমলা, ডোমার ও নীলফামারীর দমকল বিভাগের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনে।
