তুরস্কে পুলিশের ক্ষমতা বাড়াতে ক্ষমতাসীন দলের আনা একটি বিলকে কেন্দ্র করে দেশটির পার্লামেন্টে ব্যাপক বাক-বিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। দেশটির বার্তা সংস্থা দোগান এই তথ্য জানিয়েছে।
দোগানের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত চলা পার্লামেন্টে ঐ হাতাহাতির ঘটনায় বিরোধী দলের পাঁচ আইনপ্রণেতা আহত হন। এদের মধ্যে দুইজন মাথায় আঘাত পান।
আহত পাঁচজনের মধ্যে চারজনের চিকিৎসার প্রয়োজন হয়। অপ্রীতিকর এ ঘটনার কারণে পার্লামেন্ট বুধবার রাত পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
বিরোধী দলের আশংকা এই বিলের মাধ্যমে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান তুরস্ককে কার্যত একটি পুলিশি রাষ্ট্র বানাতে চান।
