বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:০৪

আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রথম খেলায় জয়ী হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাগণকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।