আলেপ্পোয় ছয় সপ্তাহের জন্য বোমা হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে সিরিয়া। সিরিয়ায় জাতিসংঘ দূত স্টেফান ডি মিসতুরা এটাকে পরীক্ষামূলক যুদ্ধবিরতির অংশ বলে মন্তব্য করেছেন। এদিকে শহরের উত্তরে সেনবাহিনী কয়েকটি গ্রাম দখলে নিলে মঙ্গলবার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে শতাধিক সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি জাতিসংঘ দূত মিসতুরা সিরিয়া সফরে এসে দেশটির নেতা বাশার আল আসাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। এসময় প্রেসিডেন্ট ছয় সপ্তাহের জন্য আলেপ্পোয় বোমা ও গোলাবর্ষণ বন্ধ রাখার ইচ্ছা প্রকাশ করেন।
জাতিসংসংঘ দূত মিসতুরা জানিয়েছেন, সিরিয়া তার কথা রেখেছে। আর এ বিষয়টি আমাদেরকে আশার আভাস দিচ্ছে। তবে এখনো স্পষ্ট নয় তারা কখন থেকে এটি কার্যকর করবে। এদিকে বিরোধীদল সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল বলেছে, সরকারের কথা নয় কাজ দিয়েই পরিস্থিতি বিচার করা হবে। ওদিকে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ পথ বন্ধ করতে গিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সমর্থিত বাহিনীর সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সূত্র: বিবিসি
