মন্ত্রিসভায় উঠছে জামায়াত নিষিদ্ধের বিল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২১:০৫
 
 
 
 
শিগগিরই জামায়াত নিষিদ্ধের বিল মন্ত্রিসভায় উঠছে। এ প্রসঙ্গে বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন মানবতা-বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠন নিষিদ্ধের বিধান রেখে সংশোধিত ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্টের খসড়া আগামী ২ মার্চের মধ্যে মন্ত্রিসভা বৈঠকে উঠবে।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকালে মানবতা-বিরোধী অপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে। এ জন্য এ সংগঠনের নেতারা বিচারের মুখোমুখি হয়েছেন।’
খসড়া আইনটি মন্ত্রিপরিষদ বিভাগে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে না উঠলে পরের বৈঠকে আইনের খসড়াটি উত্থাপিত হবে।’