মুন্সীগঞ্জে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:২৭

মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের একটি বাড়ি থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫টি তাজা ককটেল এবং ২টি পেট্রোল বোমা উদ্ধার উদ্ধার করেছে র‌্যাব-১১। সৌদি প্রবাসী নাসির উদ্দিনের বাড়ির রান্না ঘর থেকে রাত পৌনে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় র‌্যাব কাউকে গ্রেফতার করতে পারেনি। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বোমাবাজরা পালিয়ে যায়। সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, ধারণা করা হচ্ছে নাশতকা সৃষ্টির প্রস্তুতি চলছিল।