বিনা মেঘে শিলাপাত!

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৩৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে গতকাল বুধবার বিকালে বিনা মেঘে ব্যাপক শিলাপাতের ঘটনা ঘটেছে। একই সময়ে বৃষ্টি হয়েছে জীবননগর শহরে। শিলাপাতে উথলী, একতারপুর, সেনেরহুদা, মৃগমারী, দেহাটি, কাশিপুর, খয়েরহুদা, সন্তোষপুর, মনোহরপুর, শিংনগর, রাজাপুর ও মানিকদাহসহ আশপাশের গ্রামের মাঠের উঠতি ফসল এবং আম বাগানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।