রাজধানীতে বিএনপি-জামায়াতের ২৪ জন গ্রেফতার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১০:৫৩
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত ও শিবিরের ২৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি'র ১৯ ও জামায়াত-শিবিরের ৫ কর্মী রয়েছেন। বুধবার রাতে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান।