নাইজারে বিমান হামলায় নিহত ৩৭

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১৩
 
নাইজারের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার সীমান্তবর্তী গ্রাম আবাদামে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে একটি বিমান থেকে বোমা ফেলা হয়। তবে বিমানটি কাদের ছিল তা জানা যায়নি।
নাইজেরিয়ার উত্তর-পূর্বের কাছে অভিযানে বোকা হারামের ৩০০ জঙ্গি নিহত হয়েছে, নাইজারের সেনাবাহিনীর এমন বক্তব্যের পর এই হামলা চালানো হলো।
বর্নো স্টেটের ঐ অভিযানে দুইজন সেনা সদস্য নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
নাইজেরিয়ার প্রতিরক্ষা মুখপাত্র চেরিস ওলুকোলেড বলেছিলেন, অভিযানে বোকো হারামের কিছু সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া অস্ত্র ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।