ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম ওরফে খোকন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি আন্তঃজেলা মাদক চোরাচালানেরা সর্দ্দার বলে পুলিশ জানিয়েছে।
বুধবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সোহাগী এলাকায় ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। মাদক ব্যবসায়ী খোকন ও তার লোকজন পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ও ১২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে এলাকার মাদক সম্রাট খ্যাত খোকন নিহত হন। এ সময় থানার ওসি আক্তারুজ্জামানসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের ঈশ্বরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দুক যুদ্ধের সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, চারটি ককটেল ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
ওসি মো. আক্তারুজ্জামান এশিয়ান টিভিকে বলেন, এই খোকন এক সময় পুলিশের ড্রাইভার হিসেবে চাকুরি করতেন। সে সময় মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার দায়ে তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়। তারপর তিনি এলাকায় এসে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এলাকায় নিহত ব্যক্তি খোকন পুলিশ নামে পরিচিত ছিলেন।
