চুরি করল পুলিশ!

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:১৬
 
ফ্রান্সে এক অবরসরপ্রাপ্ত ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিল দুই ‘পুলিশ’। আর সেখান থেকে তারা চুরি করে নিয়েছে ১৩টি স্বর্ণের বার, যার মূল্য সাড়ে চার লাখ পাউন্ড।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুই চোর পুলিশ পরিচয় দিয়ে শহরের এক অবসরপ্রাপ্ত (৬৯) ব্যক্তির বাড়িতে ঢোকে। তারা জানায়, স্বর্ণ চুরির বিষয়ে তারা তদন্ত করতে এসেছে।
সূত্র জানায়, তারা ঐ ব্যক্তিকে জিজ্ঞাস করে তার কাছে কোনো স্বর্ণের বার আছে কিনা? এসময় ঐ ব্যক্তির  কাছে থাকা স্বর্ণের বারগুলো দেখায়
দুই ‘পুলিশের’ মধ্যে একজন কাগজপত্র নিয়ে ঐ ব্যক্তির সঙ্গে আলাপ করতে থাকে এবং অন্যজন বারগুলো লুকিয়ে ফেলে। তবে ঐ অবসরপ্রাপ্ত ব্যক্তিকে আঘাত করা হয়নি বলে জানানো হয়েছে। 
চুরি যাওয়া স্বর্ণের বারগুলোর প্রত্যেকটির ওজন এক কেজি করে। বারগুলো ঐ ব্যক্তি ভূগর্ভে রেখে দিয়েছিলেন। সূত্র: আরটিই নিউজ।