ঝিনাইদহে বিএনপি অফিসে আগুন দিয়েছে দুর্বত্তরা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৪৮
ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে পেট্রোল ছিটিয়ে আগুন  দিয়েছে দুর্বত্তরা। এতে কার্যালায়ের  চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপর ১২টার দিকে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। 
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কাঞ্জিলাল জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত শহরের কেপি বসু সড়কস্থ জেলা বিএনপির  কার্যালয়ের তালা ভেঙ্গে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা স্থান ত্যাগ করলে ফায়ার ব্রিগেড আসার আগেই আশেপাশের দোকানদারগন আগুন নিভিয়ে ফেলে। আগুনে কার্যালয়টির চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাবপত্র পুড়ে যায়।  কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা  তদন্ত করে দেখা হচ্ছে। 
ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি মসিউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান বলেন, বিএনপি  জামায়াত পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছে। জনগণ ক্ষুব্ধ হয়ে তাদের অফিসে আগুন দিয়েছে।