বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে দুই সাবেক নারী সংসদ সদস্যসহ মহিলা দলের ছয় নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন বলে জানানো হয়েছে।
বিএনপির সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে দুই সাবেক নারী সাংসদ হলেন শায়লা আকতার ও নার্গিস আলী। আর অন্য কর্মীরা হলেন শিরিন আকতার, ঝর্ণা খান, নিলুফার নাসরিন ও শামীমা সুলতানা।
জানা গেছে, খাবার দেয়ার জন্য সাবেক সংসদ সদস্য লায়লা বেগম ও নার্গিস আলীসহ মহিলা দলের ছয় কর্মী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ৮৬ নম্বর সড়কের মাথা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
