চীনের খুচরা বাজার ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে অতিক্রম করবে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:২৫
 
২০১৮ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় খুচরা বাজার হিসেবে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থান দখল করবে চীন। ২০১৮ সালের মধ্যে চীনের খুচরা বাজারের আকার হবে ১০ দশমিক তিন ট্রিলিয়ন ডলার। অন্যদিকে উত্তর আমেরিকার বাজারে বিক্রি হবে পাঁচ ট্রিলিয়ন ডলার। একই সময় চীনের খুচরা বাজার সনাতন বাজার ছেড়ে অনলাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে কেনাকাটার হার বাড়বে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনে সেলফোন ব্যবহার করে অনলাইনে কেনাকাটা ও বিল পরিশোধের হার অনেক বেশি। ২০১৩ সালে বিশ্বের সবচেয়ে বড় ই-কর্মাস বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করে চীন। এ সময় চীনের অনলাইন বিক্রি ছিল ৩০৬ বিলিয়ন ডলার, আর যুক্তরাষ্ট্রের ২৬৩ বিলিয়ন ডলার। সূত্র: রাশিয়া টুডে