বিশ্বব্যাপী অ্যাপলের জয় জয়কার থাকলেও এতদিন এশিয়ার বাজারে পিছিয়ে ছিল কোম্পানিটি। এবার অ্যাপেল তাদের স্মার্টওয়াচ বিক্রির জন্য এশিয়ার বিশাল বাজারকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। খবর- ওয়াল স্ট্রিট জার্নালের।
অ্যাপেলের স্মার্টওয়াচ বাজারে আসতে এখনো কয়েক মাস অপেক্ষা করতে হবে প্রযুক্তি প্রেমীদেরকে। তার আগেই অ্যাপেলের পক্ষ থেকে জানানো হল, তারা শুধুমাত্র এশিয়ার জন্যই প্রথম দফায় ৫০ থেকে ৬০ লক্ষ স্মার্টওয়াচ তৈরি করবে। কোম্পানিটি আশা করছে, এশিয়ার বাজারে নতুন পণ্যটি জনপ্রিয়তা পাবে। প্রসঙ্গত, এ বছর এপ্রিল মাসে স্মার্ট ওয়াচ বাজারে নিয়ে আসতে পারে অ্যাপল। পত্রিকাটি দাবি করে জানিয়েছে, এশিয়ার বাজারে স্মার্টওয়াচটির দাম পড়বে ৩৪৯ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৭ হাজার টাকা। অ্যাপেলের তরফে জানানো হয়েছে নয়া এই স্মার্টওয়াচের সাহায্যে কল রিসিভ, গান শোনা সহ একাধিক সুবিধা পাওয়া যাবে।
