এক সময়ের শিষ্য ভারতীয় দলকে হারাতে এবার ওঝা হয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে কাজ করবেন গ্যারি কার্স্টেন। গতবার বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন দক্ষিণ আফ্রিকার কার্স্টেন। কিন্তু ২০১৫ বিশ্বকাপে আগামী রবিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে নিজ দেশকে জয়ী করতে সাহায্য করবেন তিনি।
ভারতকে বিশ্বকাপ শিরোপা পাইয়ে দেয়ার পরই দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দুই বছর দায়িত্ব পালন শেষে নিজ সহকারী রাসেল ডোমিঙ্গোর কাছে দায়িত্ব দিয়ে আবারো সরে দাঁড়ান তিনি।
৪৭ বছর বয়সী কার্স্টেন এখন আবারো বিশ্বকাপে সাময়িক সময়ের জন্য এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন প্রোটিয়াদের পরামর্শক হসেবে ফিরেছেন। আইপিএলের নিলাম শেষে ফিরে বুধবার দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের কোচেরও দায়িত্ব পালন করছেন তিনি।
‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবার দুই দলের খেলা প্রত্যক্ষ করবেন তিনি। এ ম্যাচে জয়ী দল কোয়ার্টার-ফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলবে।
ডোমিঙ্গো বৃহস্পতিবার বলেন, 'এমনকি সাময়িক সময়ের জন্য হলেও কার্স্টেনকে পাশে পেয়ে খুশি আমি। গ্যারি এক জন অভিজ্ঞ কোচ, দীর্ঘ সময় তিনি দলটির সঙ্গে ছিলেন।’
‘টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। এ সময় তিনি আমাদের অনেক মূল্যবান পরামর্শ দিতে পারবেন বলে আমরা মনে করি। কেবলমাত্র তার উপস্থিতিই দলের উদ্বুদ্ধকরণ ও মোটিভেশনের জন্য বড় উৎস।’
উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। এডিলেডে ভারত ৭৬ রানে পাকিস্তানকে এবং হ্যামিলটনে দক্ষিণ আফ্রিকা পার্শ্ববর্তী জিম্বাবুয়েকে হারিয়েছে ৬২ রানে। খবর- বাসস