নাশকতাকা বিচারে ‘সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল’ হচ্ছে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ২০:১২
 
 
 
 
 
 
চলমান হরতাল-অবরোধে নাশকতাকারীদের বিচারে সরকার ‘সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন করছে। তবে এ ধরনের ট্রাইব্যুনাল গঠন হওয়ার আগ পর্যন্ত প্রচলিত আইনেই দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ এ ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অপরীদের বিচার করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এ সব নাশকতার ঘটনা অগ্রাধিকার ভিত্তিতে বিচারের জন্য ইতিমধ্যে প্রত্যেক দায়রা জজের কাছে পত্র দেয়া হয়েছে। যেখানে একজন অতিরিক্ত দায়রা জজ যেন অগ্রাধিকার ভিত্তিতে এ সব মামলার (নাশকতার ঘটনায়) বিচার করেন। তিনি বলেন, বিশেষ এই আদালতে মামলার তদন্ত ৬০ দিনের মধ্যে শেষ করতে হবে। তবে সংশ্লিষ্ট মামলার বিশেষ কারণে তদন্তের সময় বাড়তে পারে। অ্যান্টি-টেরোরিজম অ্যাক্টের ২৭ ধারা অনুয়ায়ী এই ট্রাইব্যুনাল গঠন করা হবে। আইনমন্ত্রী বলেন, চলমান হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় সারা দেশে অসংখ্য মামলা হলেও এর বেশিরভাগের তদন্ত এখনো শেষ হয়নি। যেগুলোর তদন্ত শেষ হয়েছে এবং আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল হলেই সেগুলোর বিচারকাজ শুরু হবে বলে ও জানান তিনি।