‘বিদেশিরা সংলাপের কথা বললে সমস্যা নেই, আমি বললেই দোষ’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ২০:২১
 
 
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘এই বাংলাদেশ সকল নাগরিকের। তাই দেশের সমস্যা সমাধানে আমাদের সংলাপ করতেই হবে।’ তিনি বলেন, ‘বিদেশিরা বললে কোনো সমস্যা হয় না, আর আমি সংলাপের কথা বললেই সব দোষ হয়।’ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে আয়োজিত ‘একুশের চেতনা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বি. চৌধুরী বলেন, ‘যে রাজনীতি মানুষ জ্বালিয়ে-পুড়িয়ে মারে, আমরা সেই রাজনীতি চাই না। চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে সংলাপের কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে। দেশের সব মানুষের চাহিদা শান্তির সঙ্গে দেশ চালাতে হবে। আয়োজক সংগঠনের আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দে—সাংবাদিক নেতা এম এ আজিজ, শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ প্রমুখ।