আশুগঞ্জে ঝড়ে দেয়াল ধসে নারীর মৃত্যু

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঝড়ের সময় বাড়ির দেয়াল ধসে হাসেনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সব্ন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মনির হোসেন খন্দকারের স্ত্রী।

আশুগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস দাস জানান, সন্ধ্যার দিকে ঝড় শুরু হলে ওই নারী ঘর থেকে বের হলে বাড়ির দেয়াল ধসে তার উপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পরিবারের লোকজন তাকে দেয়ালের নিচ থেকে বের করে নিয়ে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা ঝড়ে নারী নিহত হওযার কথা জানিয়েছেন।

ইত্তেফাক/আরকেজি