সেরা কুকুরের খেতাব পেল 'মিস পি'

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৪৬
 
নিউইয়র্কে আয়োজিত কুকুরের প্রদর্শনীতে সেরা কুকুরের খেতাব জিতে নিয়েছে 'মিস পি' নামের একটি কুকুর। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই প্রদর্শনীতে লরি ক্র্যান্ডলেমের কুকুর 'মিস পি' ২ হাজার ৭১১ টি কুকুরকে পেছনে ফেলে এই 'সম্মানজনক' খেতাব ছিনিয়ে নিয়েছে। চার বছর বয়সী 'মিস পি' এর আরেক আত্মীয় 'উনো' ২০০৮ সালে এই একই খেতাব জিতেছিল। এই খেতাব পাওয়ার ফলে কোন নগদ অর্থ না পেলেও বংশবৃদ্ধি করার বিশেষ সুযোগ পাবে কুকুরটি।
 
IMG0
 
সূত্র: হাফিংটন পোস্ট