আর মানুষ খাওয়া নয়

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৩০

ভারতের দক্ষিণাঞ্চলে একটি মানুষখেকো বাঘকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বন বিভাগ কর্তৃপক্ষ। একজন পুরুষ ও একজন  নারীকে মেরে ফেলার দায়ে ওই বাঘটিকে হত্যা করা হয়।

ভারতের কেরালা প্রদেশের একজন কৃষক এবং প্রতিবেশী তামিলনাড়ু প্রদেশের একজন নারী গত সপ্তাহে ওই বাঘের শিকারে পরিণত হন। ওই ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসী। সরকারি অফিসে ভাঙচুর চালিয়ে নিজেরাই বাঘ শিকার করার হুমকি দেয় তারা। বুধবার বিকালে গুডালুর বনে বাঘটিকে মারা হয়। বাঘটিকে শিকার করতে ১৬০ জন বনরক্ষক নিয়োজিত করা হয়েছিল। অবশেষে বুধবার বাঘটিকে একটি হরিণকে তাড়া করতে দেখা যায়। ভারতে ২০১১ সালে বাঘের সংখ্যা ছিল ১ হাজার ৭০৬টি। আর এ সংখ্যা ২০১৪ সাল নাগাদ বেড়ে দাঁড়ায় ২ হাজার ২শ’ ২৬টি। বিশেষজ্ঞদের মতে, বনে বাঘের আবাসস্থলগুলোতে মানুষের অনধিকার প্রবেশের কারণেই পার্শ্ববর্তী গ্রামগুলোতে মাঝে মাঝে হানা দিচ্ছে বাঘ। - বিবিসি