মুন্সীগঞ্জের মাওয়া চৌরাস্তায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসে ঘুমিয়ে থাকা হেলপার মহিত উদ্দিন (১৬) অক্ষত অবস্থায় দৌঁড়ে বাস থেকে নেমে যায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাসটির হেলপার মহিত উদ্দিনকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
মাওয়া ফাঁড়ির ইনচার্য মো ইউনুস আলী জানান, শুক্রবার ভোর রাতে কে বা কারা বাসটিকে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত বাসটির আগুন নেভায়। তবে এর আগেরই বাসটির ব্যাপক ক্ষতি হয়। পুলিশ দুবৃত্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।
