নারায়ণগঞ্জে খুন, স্ত্রী ছেলেসহ আটক ৩

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৫৪
নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকাতে পারিবারিক কলহের জের ধরে বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আঘাত ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও ছেলের বিরুদ্ধে।
শুক্রবার সকালে পুলিশ বাবুল মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ এ ঘটনায় বাবুলের স্ত্রী রিনা বেগম (৩০), ছেলে শাওন (১৪) ও রিনার ভাবী পাখিকে আটক করেছে।