ভারতের বিহার রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির সমর্থন থাকা সত্ত্বেও নিশ্চিত পরাজয়ের কথা বুঝতে পেরে আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন জিতেন রাম মাঝি। খবর এনডিটিভির।
মাঝি বলেছেন, বেশিরভাগ আইন প্রণেতার সমর্থন তার পক্ষে রয়েছে। তবে তারা হত্যার হুমকি পেয়েছেন। এদিকে সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জন্য মাঝি তার অফিস ছেড়ে দিতে অস্বীকার করায় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। গত বছর জাতীয় নির্বাচনে খারাপ ফলাফলের কারণে পদত্যাগ করেন নীতিশ কুমার। জনতা দাল ইউনাইটেড (জেডিইউ) পার্টি থেকে তার স্থলাভিষিক্ত হন মাঝি। এদিকে গত মাসে মুখ্যমন্ত্রী হিসেবে আবারো ক্ষমতায় ফিরে আসার কথা জানিয়েছেন নীতিশ কুমার। আগামী বছরের নির্বাচনী প্রচারণায় তার দলের নেতৃত্ব দিবেন নীতিশ কুমার।
