পাঁচবিবিতে অস্ত্র, গুলিসহ ২জনকে আটক করেছে পুলিশ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ০১:১৫

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধাবাড়ি রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে ১টি রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ ২জনকে আটক করেছে। আটকরা হলেন জয়পুরহাটের দস্তপুর গ্রামের খাজা মদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (২৮) ও নীলফামারী জেলার কিসমত দলুয়া গ্রামের আব্দুল গণির ছেলে শাকিল হোসেন (৩০)।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) ফরিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পাঁচবিবি রেল স্টেশনের একটু দুরে রাধাবাড়ি রেল ক্রসিং এলাকায় অভিযান চালায় এবং সন্দেহ ভাজন দুজনকে জিজ্ঞাসাবাদে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।