বিএনপি জোট নতুন করে হরতাল ডাকায় ২২ (রবিবার) ও ২৪ ফেব্রুয়ারির (মঙ্গলবার) এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ের সিদ্ধান্ত দুপুরে জানানো হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেলা ১২টায় তার হেয়ার রোডের বাসায় পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন এই তথ্য জানিয়েছেন।
২২ ফেব্রুয়ারি রবিবার এসএসসির রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ; দাখিলে সাধারণ গণিত; এসএসসি ভোকেশনালে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (১৯২৮) (সৃজনশীল), আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (১৯২৮) (সৃজনশীল), আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (৮১২৮) (সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা ছিল।
অন্যদিকে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার এসএসসির ভূগোল ও পরিবেশ/ভূগোল, বাণিজ্যিক ভূগোল; দাখিলে বাংলা (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), বাংলা প্রথম পত্র; এসএসসি ভোকেশনালে ট্রেড-২ দ্বিতীয় পত্রের (নতুন সিলেবাস) ৩০টি বিষয়, ট্রেড-১ দ্বিতীয় পত্রের (পুরাতন সিলেবাস) ৩১টি বিষয় এবং ভোকেশনাল দাখিলে আরবী-২ (১৭১৪), আরবী-২ (৮৪২৩) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
