শহীদ মিনারে বিএনপির প্রতিনিধি দলের শ্রদ্ধা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৩৮
 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইমাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে দলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার সকালে তারা এই শ্রদ্ধা জানান।
প্রতিবছর একুশে ফেব্রুয়ারি দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। তবে এবার তিনি যাননি।
দলের পক্ষ থেকে জানানো হয়, ‘সার্বিক পরিস্থিতি’ ও ‘নিরাপত্তাজনিত’ কারণে শহীদ মিনারে যাননি খালেদা জিয়া।

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের বর্ষপূর্তির দিন কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে লাগাতার অবরোদের ডাক দেন তিনি। এরপর থেকে তিনি আর কার্যালয় থেকে বের হননি।