টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৪৬
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২০ হাজার ইয়াবাসহ আয়ুব আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার সদর ইউনিয়ন নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে সদর ইউনিয়ন নাজির পাড়ার একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল আয়ুবের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে এ সময় ২০ হাজার ১৩৯ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ সময় বাড়ির মালিক আয়ুব আলীকে (২৫) আটক করা হয়।
তিনি আরো জানান, মামলার প্রক্রিয়া চলছে।