গ্রেফতারি এড়ালেন করণ জোহর

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৩৫
এআইবি রোস্টে সঞ্চালনার অভিযোগে গ্রেফতার হচ্ছেন না করণ জোহর৷ এক জনস্বার্থ মামলার ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল৷ তবে মুম্বাই হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেয়েছেন এই পরিচালক৷
তার বিরুদ্ধে ‘এআইবি রোস্ট’ অনুষ্ঠান সঞ্চালনা করে খারাপ ও কু-ইঙ্গিগতপূর্ণ ভাষার প্রয়োগের অভিযোগ আনা হয়েছিল৷ বেশ কয়েকটি ধারায় অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছিল এফআইআর৷ তবে পরিচালক নিজের দাখিল করা পিটিশনে সেসব অভিযোগ নস্যাৎ করেছেন৷ একই সঙ্গে বাক স্বাধীনতার মৌলিক অধিকারের কথাও তার বক্তব্য জানিয়েছিলেন তিনি৷ ‘রোস্ট’ ফর্মের কমেডি দেশে নতুন হলেও, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজের ধারা যে দেশের মানুষ ভালোই জানেন তাও আরো একবার মনে করিয়ে দেন তিনি৷ শোয়ে ব্যবহৃত ভাষা ‘ভালগার’ স্বীকার করে নিলেও, তা যে কুৎসিত নয় এমনটাই মত তার৷আদালতে নিজের বক্তব্য তিনি খোলাখুলিভাবে প্রকাশ করেন। তার বক্তব্যের ভিত্তিতেই হাই কোর্টের নির্দেশে গ্রেফতারি থেকে রেহাই পান তিনি৷
করণ জোহর ছাড়া আরও মোট ১৩ জনের বিরুদ্ধে জারি করা হয়েছিল এফআইআর৷ এর মধ্যে আছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাটের মতো সেলেবরাও? আছেন এআইবি রোস্ট অনুষ্ঠানের কর্তারাও৷ তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয় হবে তা অবশ্যও এখনও ঠিক হয়নি৷