ঈশ্বরগঞ্জ পৌরসভার কাঁকনহাটি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নুরুল আমীন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুরের দিকে তিনি মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মওলা জানান, ঘটনাস্থলে গিয়ে ফজিলা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।
