মিলাদ ও বিশেষ মোনাজাতে খালেদা জিয়া

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৫৪
মহান ভাষাসৈনিকদের স্মরণে শনিবার বাদ আসর গুলশান অফিসে অনুষ্ঠিত মিলাদ ও বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও সেখানে অবস্থানরত নেতা-কর্মকর্তা-কর্মচারীরা দোয়া মোনাজাতে অংশ নেন।
অন্যদের মধ্যে ছিলেন,দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, উপদেষ্টা এম এ কাইয়ূম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলামিন ডিউ, চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) এম এ মজিদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান শামীম। এ ছাড়া মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল্লাহ শরিফ, কারী আসাদুজ্জামন, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা মীর হোসেন উপস্থিত ছিলেন। শেষে তবারক বিতরন করা হয়। একটি করে মিস্টি দেয়া হয়। দোয়া মাহফিলের পড়াতে যাওয়ার প্রাক্কালে আলেমদের গেটে বাধা দেয়নি পুলিশ।