চার হাজার ইয়াবাসহ চট্টগ্রামে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:২৯

শনিবার দুপুরে বন্দর নগরীর চান্দগাঁও থানার চাঁনমিয়া আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৮৬২ টি ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নুর হাকিম(২৫)রাজশাহীর চারঘাট থানার বালুদিয়া গ্রামের হোসেন ‍আহম্মেদের ছেলে। সন্ধ্যায় র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি আমিরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁনমিয়া আবাসিক এলাকার চৌধুরী ম্যানসনের পঞ্চম তলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার ৮৬২টি ইয়াবাসহ নুর হাকিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা বিক্রির ২২ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।