পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৩৫


জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে দলিল উদ্দিন (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দলিল উদ্দিন পাঁচবিবি থানা রোডের বাসিন্দা এবং নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬ টার দিকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন পাঁচবিবি রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দলিল উদ্দিনের পা পিছলে চাকার নীচে পড়ে। ফলে তার দু’পা কাটা পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।