রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর আট নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য জানান।
মাসুদুর রহমান জানান, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে দুইজন জামায়াত-শিবিবের ও ছয়জন বিএনপির নেতাকর্মী।
