‘সিরিয়াগামী’ তিন কিশোরীকে ফিরে আসার আহ্বান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৫০
 
 
লন্ডনের নিখোঁজ তিন কিশোরীকে বাড়ি ফিরে আসার আহ্বান জানিয়েছেন তাদের আত্মীয়রা। ধারণা করা হচ্ছে, তারা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শামীমা বেগম (১৫), আমিরা অ্যাবেস (১৫) ও খাদিজা সুলতানা (১৬) মঙ্গলবার তুরস্কে পাড়ি জমিয়েছে। এদের মধ্যে শামীমা ও খাদিজা বাংলাভাষী। আশঙ্কা করা হচ্ছে, তারা সিরিয়ার জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগ দিতে পারে।
শামীমার পরিবার বলেছে, তারা বুঝতে পারছে যে কিশোরীরা সিরিয়ায় বিপদগ্রস্তদের সহায়তা করতে চাচ্ছে। কিন্তু সিরিয়া একটি বিপদজ্জনক স্থান।
খাদিজার পরিবার জানিয়েছে, তারা একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
২০১৩ সালে সিরিয়ায় যাত্রা করা আকসা মাহমুদ নামে এক গ্লাসগো নারী ঐ কিশোরীদের মধ্যে কমপেক্ষ একজনের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করেছে। গ্লাসগোর ঐ নারী পরিবারই এই তথ্য জানিয়েছে। ঐ পরিবার ভয় পাচ্ছে, তাদের মেয়ে ঐ কিশোরীদের সহায়তা করতে পারে।
আকশা মাহমুদ নামে ওই নারীর পরিবারের পক্ষ থেকে তাদের আইনজীবীর মাধ্যমে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, তুমি তোমার পরিবার ও স্কটল্যান্ডের মর্যাদা নষ্ট করেছ। তোমার এই ধরনের পদক্ষেপ এক ধরনের বিকার এবং ইসলামের বিকৃতি।