নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নরসিংদী সদর, ভুলতাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়েছে ।
