নিখোঁজের ৩ দিন পর চালকের লাশ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৪৩
 
নিখোঁজের তিনদিন পর বাগেরহাটের ফকিরহাট এলাকার ইজিবাইক চালক আলী আকবারের(২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে রূপসা ব্রিজ রোডের পাশে জাবুসার মলমঘাটা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আকবর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবজাল হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় আকবর। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে খোঁজা হয়। না পেয়ে শুক্রবার সকালে তার আকবরের বাবা থানায় একটি সাধারন ডায়রি করের।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পুলিশ হেফাজতে নিয়েছেন। তবে তার ইজিবাইক ও অন্যান্য মালামাল উদ্ধার কিংবা ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।