বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:২৫


 সিপিএ চেয়ারপার্সন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদারের উপর গুরুত্বারোপ করেছেন।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের অবৈতনিক কনসাল জেনারেলরা রবিবার স্পিকারের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করলে তিনি এ গুরুত্বারোপ করেন।
সাক্ষাতকালে স্পিকার বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরার পরামর্শ প্রদান করেন। এ সময় তারা বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের সম্ভাব্য বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
স্পিকার এসময় তাদেরকে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাতকালে কনসাল জেনারেলরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
এসময় সংসদ সদস্য ইমরান আহমদ উপস্থিত ছিলেন।