পুরান ঢাকায় হাতবোমা বিস্ফোরণে কলেজ ছাত্রী আহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ২০:০৯
 
পুরান ঢাকার লক্ষ্মিবাজার এলাকায় হাতবোমা বিস্ফোরণে শারমীন সুলতানা (১৯) নামে কবি নজরুল কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শারমীন কলেজে আসেন। এ সময় দুর্বৃত্তদের ছোঁড়া হাতবোমায় তার শরীর ঝলসে যায়। পরে পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তার বাবার না, তৌহিদুল ইসলাম।