বাড়ল হজ নিবন্ধনের সময়, কমল ফি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৫৬
 
 
দ্বিতীয় দফায় বাড়ল হজের নিবন্ধনের সময়। এছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় অনলাইনে নিবন্ধন ফি ৪৮ হাজার ৩৩১ টাকা থেকে কমিয়ে ২৮ হাজার ৭৪ টাকা করা হয়েছে।
 
রবিবার ধর্ম মন্ত্রণালয় এক আদেশে বলা হয়েছে, ‘নিবন্ধনের জন্য হজযাত্রীপ্রতি বিমান ভাড়া ও মোয়াল্লেম ফি বাবদ ইতোপূর্বে ঘোষিত ৪৮ হাজার ৩৩১ টাকার পরিবর্তে শুধুমাত্র মোয়াল্লেম ফিসহ অন্যান্য ফি বাবদ ২৮ হাজার ৭৪ টাকা আগামী ১ মার্চের মধ্যে জমা দেয়া যাবে।’
 

এর আগে প্রথম দফায় নিবন্ধনের সময় ৫ ফেব্রুয়ারি থাকলেও বিএনপি জোটের হরতাল-অবরোধের কারণে তা বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয়। আর শুরু থেকেই অনলাইনে নিবন্ধন ফি ছিল ৪৮ হাজার ৩৩১ টাকা।