নড়াইলে অবৈধ বিদেশী সিগারেটসহ আটক ১

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৩৪

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালনা ফেরীঘাট সংলগ্ন কালনা কওমী মাদরাসার সামনে থেকে অবৈধ বিদেশী সিগারেটসহ হিরু মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে।

হিরু মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সুতারকান্দা গ্রামের শফিউদ্দিন শেখের পুত্র। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কোরিয়ান সিগারেটসহ হিরু মিয়াকে আটক করা হয়। সে ওই সিগারেট নিয়ে নড়াইলের কালনা ঘাট পার হয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।